ঢাকা ১২:০৮ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক Logo উত্তরার কামারপাড়ায় গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে উদ্বেগে বাংলাদেশ, জ্বালানি ও বাণিজ্যে সম্ভাব্য প্রভাবের শঙ্কা Logo চলচ্চিত্র নির্মাণে ‘পিচ ডেক’-এর গুরুত্ব তুলে ধরতে ফিল্ম আর্কাইভে কর্মশালা Logo উত্তর কোরিয়ার নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উপস্থিত ছিলেন কিম জং-উন Logo লক্ষ্মীপুরে ঝগড়া মেটাতে গিয়ে ঘুষিতে প্রাণ হারালেন যুবদল নেতা

২৪ ঘণ্টার মধ্যেই ফের বাড়ল স্বর্ণ-রুপার দাম, ইতিহাসে সর্বোচ্চে ২২ ক্যারেট

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

দেশের স্বর্ণবাজারে টানা দ্বিতীয়বারের মতো মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও দাম সমন্বয় করে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি মূল্য বাড়ানো হয়েছে ৫ হাজার ২৪৯ টাকা। ফলে নতুন করে এর দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস এই সিদ্ধান্তের কথা জানায়। ঘোষিত নতুন দাম মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকায়। ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি মূল্য ধরা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা।
এর আগে রোববার (২৫ জানুয়ারি) সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়। সেদিন ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি মূল্য ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা নির্ধারণ করেছিল বাজুস।
দাম বৃদ্ধির কারণ হিসেবে বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা বিশুদ্ধ স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও মূল্যবৃদ্ধি এসেছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৭৫৭ টাকা, যা দেশের ইতিহাসে রুপারও সর্বোচ্চ দাম।
এছাড়া, ২১ ক্যারেট রুপা প্রতি ভরি ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেট রুপা ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৪ হাজার ৭৮২ টাকায় বিক্রি হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
৩৭ বার পড়া হয়েছে