ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

৪৩ তম বিসিএসে বাদ পড়ারা আবেদন করলে পুনর্বিবেচনা করবে সরকার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

৪৩ তম বিসিএসে বাদ পড়ারা আবেদন করলে পুনর্বিবেচনা করবে সরকার।

৪৩ তম বিসিএসে উত্তীর্ণদের মধ্যে বাদ পড়া ব্যক্তিরা চাকরি ফেরত পেতে আবেদন করলে তা পুনর্বিবেচনা করবে সরকার। বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় নিয়ে সাময়িকভাবে ২২৭ জনকে বাদ দেয়া হয়েছে। পাশাপাশি তাদের বিষয়ে অধিকতর যাচাই-বাছাই ও খোঁজখবর নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া, স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকায় ৪০ জনকে অনুপযুক্ত বিবেচনা করা হয়। এই ২২৭ জনের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হবে।

এর আগে, গতকাল বুধবার ৪৩ তম বিসিএসে বাদ পড়া ব্যক্তিরা সচিবালয়ের সামনে অবস্থান নেন। এ সময় নিয়োগের দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর সুপারিশপ্রাপ্তদের মধ্যে থেকে ৯৯ জনকে বাদ দিয়ে ২২৬৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর ৩০ ডিসেম্বর আগের প্রজ্ঞাপন বাতিল করে ১ হাজার ৮৯৬ জনকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তাতে প্রথম প্রজ্ঞাপন থেকে ১৬৮ জন বাদ পড়েন। আর দুই প্রজ্ঞাপন মিলিয়ে বাদ পড়েন ২৬৭ জন। এদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকায় ৪০ জন ও গোয়েন্দা প্রতিবেদন অসন্তোষজনক থাকায় ২২৭ জনকে বাদ দেয়ার কথা জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
৪৭৪ বার পড়া হয়েছে