ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীপিকা-ক্যাটরিনাকে পেছনে ফেলে পারিশ্রমিকে নতুন মাইলফলক গড়লেন আলিয়া ভাট Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ

পদোন্নতিতে প্রশাসনে ১১৮ যুগ্ম সচিব হলেন অতিরিক্ত সচিব

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

প্রশাসন ক্যাডারের যুগ্ম সচিব পদমর্যাদার ১১৮ জন কর্মকর্তা পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হয়েছেন। এ বিষয়ে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে এ পদোন্নতি দেওয়া হয়েছে। ওই ব্যাচের মোট ৪০৭ জন কর্মকর্তার মধ্যে যাচাই-বাছাই শেষে ১১৮ জনকে অতিরিক্ত সচিব পদে উন্নীত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে কোনো কর্মকর্তার বিষয়ে নেতিবাচক বা ভিন্ন কোনো তথ্য উদ্ঘাটিত হলে কর্তৃপক্ষ এই পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে অথবা নির্ধারিত ই-মেইলের মাধ্যমে দায়িত্ব গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
১৪৩ বার পড়া হয়েছে