ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

৭২ বছর বয়সে প্রয়াত প্রযোজক ও মুক্তিযোদ্ধা কামাল পারভেজ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

নব্বই দশকে জনপ্রিয়তা পাওয়া চলচ্চিত্র ‘বিশ্বপ্রেমিক’-এর প্রযোজক, অভিনেতা এবং বীর মুক্তিযোদ্ধা কামাল পারভেজ আর নেই। শনিবার (২২ নভেম্বর) ভোরে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

অভিনেতা ও পরিচালক মাশরুর পারভেজ (মাসুদ পারভেজ সোহেল রানার ছেলে) গণমাধ্যমকে জানান, বেশ কিছুদিন ধরে কামাল পারভেজ গুরুতর অসুস্থ ছিলেন। শুক্রবার সকালে হঠাৎ শারীরিক অবস্থা খারাপ হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। আইসিউতে নেওয়ার পর তার অবস্থার আরও অবনতি ঘটে এবং পরে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।

উত্তরায় জোহর নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

পাঁচ ভাইয়ের পরিবারে কামাল পারভেজ ছিলেন তৃতীয়। ‘বিশ্বপ্রেমিক’, ‘বীরপুরুষ’, ‘আমি শাহেনশাহ’, ‘চারদিকে অন্ধকার’সহ বহু চলচ্চিত্র তিনি প্রযোজনা করেন। উল্লেখযোগ্য বিষয় হলো, ‘বীরপুরুষ’ সিনেমায় সোহেল রানা, রুবেল এবং কামাল পারভেজ – তিন ভাই একই ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০৪:০০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
৬৪ বার পড়া হয়েছে