ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, কবে আঘাত আনবে তীব্র ঘূর্ণিঝড় ‌‌‘ডানা’?

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, কবে আঘাত আনবে তীব্র ঘূর্ণিঝড় ‌‌‘ডানা’?

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তার আশপাশের উত্তর আন্দামান সাগরে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

সোমবার (২১ অক্টোবর) বিকেলে আবহাওয়ার সামুদ্রিক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সুস্পষ্ট লঘুচাপেটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘ডানা’।

এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া সম্ভাব্য ঘূর্ণিঝড় ডানা বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপকূলে আঘাত আনতে পারে।
 
তিনি আরও জানান, এটি তীব্র ঘূর্ণিঝড় হিসেবে ১১০ থেকে ১২০ কিলোমিটার গতি নিয়ে স্থলভাগে আছড়ে পড়তে পারে। বাংলাদেশের সাতক্ষীরা ও খুলনা জেলার উপকূলে এবং পশ্চিমবঙ্গের মেদিনিপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এটি আঘাত  আনতে পারে। এ সময় জোয়ার থাকলে উপকূল এলাকায় সর্বোচ্চ ৭ থেকে ৮ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি।
 
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকার ওপর দিয়ে ডানা স্থলভাগে উঠে আসতে পারে বলেও জানান তিনি।
সুস্পষ্ট লঘুচাপটি তীব্র ঘূর্ণিঝড় ‘ডানা’ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশ ও ভারতের উপকূলে আঘাত আনতে পারে।
 
মোস্তফা কামাল পলাশ জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে জানান, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি গত ২৪ ঘণ্টায় শক্তি অর্জন করে সোমবার বিকেল ৪টার সময় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বিকেল ৪টার সময় সুস্পষ্ট লঘুচাপটির কেন্দ্র প্রায় ১৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের উপরে অবস্থান করছে। সুস্পষ্ট লঘুচাপটির কেন্দ্রের চারপাশে বায়ুর গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার।
 
আগামী ২৩ অক্টোবর দিবাগত রাত ১২টার পর থেকে ২৪ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা বিভাগের ওপর দিয়ে সরাসরি তীব্র ঘূর্ণিঝড় হিসেবে স্থলভাগে আঘাত করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
  
জলোচ্ছ্বাসের সম্ভাব্য উচ্চতা

জোয়ারের সময় ডানা স্থলভাগে উঠলে সাতক্ষীরা, খুলনা, ও বাগেরহাট জেলায় স্বাভাবিকের চেয়ে ৭ থেকে ৮ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। আর ভাটার সময় হলে ৩ থেকে ৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া বরগুনা, পটুয়াখালী, ভোলায় জেয়ারের সময় ৫ থেকে ৬ ফুট বেশি এবং ভাটায় ১ থেকে ৩ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।
 
অন্যদিকে নোয়াখালী ও চট্টগ্রামে জোয়ারের সময় ৩ থেকে ৫ ফুট বেশি ও ভাটায় ২ থেকে ৩ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এছাড়া কক্সবাজারে জোয়ারের বেলায় ২ থেকে ৪ ফুটের বেশি এবং ভাটায় ১ থেকে ৩ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।  

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
১৭৩ বার পড়া হয়েছে