ঢাকা ১২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ৫২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানির প্রথম দিনেই বড় অগ্রগতি এসেছে। নির্বাচন কমিশনে (ইসি) অনুষ্ঠিত শুনানি শেষে ৭০ জন আপিলকারীর মধ্যে ৫২ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত শুনানি শেষে এ তথ্য সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, আজ ১ থেকে ৭০ নম্বর পর্যন্ত আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫২টি আপিল গ্রহণ করা হয়েছে, ১৫টি আবেদন খারিজ করা হয়েছে এবং ৩টি বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।
আজকের শুনানিতে কয়েকজন আলোচিত প্রার্থীর ভাগ্যও নির্ধারিত হয়েছে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ কক্সবাজার-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ ফিরে পেয়েছেন। পাশাপাশি ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ শুরু হয় গত ৫ জানুয়ারি এবং তা শেষ হয় শুক্রবার। এ সময়ের মধ্যে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।
এসব আপিলের শুনানি শনিবার থেকে শুরু হয়েছে, যা আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসি।
ইসির সূচি অনুযায়ী, আজ ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। আগামী ১১ জানুয়ারি ৭১ থেকে ১৪০, ১২ জানুয়ারি ১৪১ থেকে ২১০ এবং ১৩ জানুয়ারি ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। বাকি আপিলগুলোর শুনানির সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
নির্বাচনের সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির পর আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন।
এরপর ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
১০২ বার পড়া হয়েছে