ঢাকা ০৪:১২ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঐক্যবদ্ধ প্রচেষ্টায় প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ১৯৯তম জামাত, লাখো মুসল্লির অংশগ্রহণে বিশ্বশান্তির প্রার্থনা Logo ঈদুল ফিতর ঘিরে জাতীয় ঐক্য জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর Logo  যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় নিহত আইআরজিসির মুখপাত্র নাইনি Logo শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর Logo ২১ বছরেই ৩০০ কোটির মালিক জান্নাত, আয়ের রহস্য কী? Logo ঈদ বাজারে প্রাণচাঞ্চল্য, রেকর্ড লেনদেনের আশায় ব্যবসায়ীরা Logo ইরানে শনিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর Logo যুদ্ধের প্রভাবে ডিউকস বল সংকট, সীমিত সরবরাহে শুরু হচ্ছে ইংল্যান্ডের মৌসুম Logo দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

বিশ্ববিদ্যালয়ে নিয়োগ জালিয়াতি: সাবেক দুই ভিসির নামে মামলা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও জালিয়াতির অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই সাবেক উপাচার্যসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আসামিদের মধ্যে রয়েছেন যবিপ্রবির সাবেক ভিসি অধ্যাপক আব্দুস সাত্তার, কুয়েটের সাবেক ভিসি মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক বেনু কুমার দে এবং যবিপ্রবির সাবেক কোষাধ্যক্ষ জামাল হোসেনসহ আরও দুই কর্মকর্তা।

দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, যোগ্যতা না থাকা সত্ত্বেও পরিতোষ কুমার বিশ্বাসকে যবিপ্রবিতে নিয়োগ দেওয়া হয়, যার ফলে রাষ্ট্রের ১ কোটি ২৭ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।

এদিকে, মামলার আরেক আসামি কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তা এ কে এম শামসুজ্জামানকে সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করে দুদক।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩০:০১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
৭২ বার পড়া হয়েছে