ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

করাচি বন্দর ব্যবহারের সুযোগ পেল বাংলাদেশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

দীর্ঘ দুই দশক পর অনুষ্ঠিত বাংলাদেশ–পাকিস্তান নবম যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠকে দুই দেশের মধ্যে নতুন সহযোগিতার দিগন্ত খুলে গেছে। বৈঠকে পাকিস্তান জানায়, বাংলাদেশ এখন থেকে করাচি বন্দর ব্যবহার করতে পারবে।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের অর্থনীতি, কৃষি গবেষণা, হালাল ফুড, তথ্যপ্রযুক্তি ও নৌপরিবহনসহ বেশ কিছু খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

তিন ঘণ্টাব্যাপী এই সভা শেষে বাংলাদেশের পক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, “দুই দশক পর এমন বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ। আমরা কৃষি, বাণিজ্য, আইটি ও খাদ্য নিরাপত্তা নিয়ে ফলপ্রসূ আলোচনা করেছি।”

পাকিস্তানের জ্বালানিমন্ত্রী জানান, এই বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে। তিনি বলেন, বাংলাদেশ থেকে পাট ও ওষুধ আমদানির বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
৬৬ বার পড়া হয়েছে