ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ অভিযোগ তাহেরের, রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের দাবি Logo ঈদুল ফিতর উপলক্ষে ছুটি বাড়ল, টানা সাতদিন বন্ধ থাকবে অফিস Logo ভোরে ইসরায়েল লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ Logo আদাবর-শ্যামলী এলাকায় পুলিশের অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ৬ Logo ১০ জনের নিউক্যাসলের কাছে হেরে ক্যারিকের অপরাজিত ধারার অবসান ইউনাইটেডের Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনায় দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরলেন বিশেষ ফ্লাইটে Logo মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব: ৬ দিনে ঢাকা থেকে ২১০টি ফ্লাইট বাতিল Logo সংঘাতজনিত পরিস্থিতিতে প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত Logo রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তুতি, সেনাবাহিনীর তিন ঊর্ধ্বতন কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত Logo যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ সংকট, পাঁচ দিনে ১৭৬ ফ্লাইট বাতিল

নির্বাচন ব্যাহত করতে দেশি-বিদেশি অপশক্তি সক্রিয় হতে পারে: প্রধান উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন বানচালের উদ্দেশ্যে দেশের ভেতর ও বাইরে থেকে নানা অপশক্তি সক্রিয় হতে পারে। তিনি বলেন, এসব শক্তি বড় ধরনের প্রভাব খাটিয়ে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করবে।

বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

ড. ইউনূস বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে চ্যালেঞ্জপূর্ণ। যেকোনো সময় অপ্রত্যাশিত আক্রমণ বা বাধা আসতে পারে। তবে সব প্রতিকূলতা মোকাবিলা করে নির্বাচন সম্পন্ন করতে হবে।” তিনি আরও নির্দেশ দেন, নির্বাচনের প্রাথমিক প্রস্তুতিমূলক কার্যক্রম আগামী ১৫ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা।

এদিন বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন প্রশাসনিক পদায়ন শুরু হবে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসকদের দায়িত্ব বণ্টনের জন্য তালিকা প্রস্তুত করা হয়েছে। কর্মকর্তাদের নিজ জেলা, শ্বশুরবাড়ি বা আত্মীয়-স্বজনের এলাকায় পদায়ন করা হবে না। পাশাপাশি গত তিনটি নির্বাচনে যারা রিটার্নিং অফিসার, পোলিং এজেন্ট বা প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের এবারের নির্বাচনে রাখা হবে না।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
৬১ বার পড়া হয়েছে