ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে মেরে ফেলল নববধূ!

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে পরকীয়া প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যা করার অভিযোগে এক নববধূকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামে। নিহতের নাম আব্দুল করিম (২৫), তিনি ওই এলাকার নবী মণ্ডলের ছেলে ও পেশায় একজন অটোরিকশাচালক।

পুলিশ জানায়, বিয়ের মাত্র এক মাস পরই স্ত্রী প্রেমিকের সহায়তায় করিমকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, করিমের স্ত্রী (১৯) বিয়ের আগে থেকেই প্রতিবেশী সিএনজি চালক নূর আলম নাহিদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। বিয়ের পরও সম্পর্কটি বন্ধ হয়নি। কিছুদিন আগে নববধূ বাবার বাড়ি বেড়াতে গেলে প্রেমিক নাহিদের সঙ্গে যোগাযোগ হয় এবং তারা করিমকে হত্যার পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী, প্রেমিক নাহিদ নববধূর হাতে গ্যাস ট্যাবলেট তুলে দেয়। সোমবার রাতে নববধূ পরিবারের সবাইকে কৃমির ওষুধ খাওয়ানোর নাম করে স্বামীকে গ্যাস ট্যাবলেট খাওয়ায়। অল্প সময়ের মধ্যেই করিম অসুস্থ হয়ে পড়েন, বমি শুরু হয় এবং পরিবারের সদস্যরা দ্রুত স্থানীয় চিকিৎসক ও হাসপাতালে নেন।

পরিস্থিতির অবনতি হলে তাঁকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বুধবার সকালে শাহজাদপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় নববধূকে আটক করা হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী জানান, “অভিযুক্ত নববধূ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামীর মৃত্যুর ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।” নিহতের বাবা নবী মণ্ডল বাদী হয়ে নববধূ ও তার প্রেমিক নূর আলম নাহিদকে আসামি করে মামলা প্রস্তুত করছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
৮৮ বার পড়া হয়েছে