ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

নিষিদ্ধ যুবলীগের আরও চার সদস্য গ্রেফতার করেছে ডিবি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রাজধানীতে ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের আরও চারজন নেতাকর্মীকে আটকের দাবি জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীর সবুজবাগ, মিরপুর এবং গুলশান এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। এসব অভিযানে অংশ নেয় ডিবির মতিঝিল ও গুলশান বিভাগের বিশেষ টিম।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন সবুজবাগ থানার ৪ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. রনি (৩৭), কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা বাবলুর রহমান বাবলু (৪০), চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ সভাপতি শরীফ হোসেন দুদু (৪৩), এবং একই জেলার যুবলীগের সদস্য মো. মোস্তাফিজুর রহমান (৫০)।

ডিবির তথ্যমতে, শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম সবুজবাগ থেকে মো. রনিকে আটক করে। পরদিন সকালে গুলশান বিভাগের টিম মিরপুর-১১ ও মিরপুর এলাকার পৃথক অভিযান চালিয়ে বাবলু ও দুদুকে গ্রেফতার করে। সকাল সাড়ে ৯টায় মিরপুর থানা এলাকায় আরও একটি অভিযানে আটক করা হয় মোস্তাফিজুর রহমানকে।

ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, চারজনই নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মী। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
১০৯ বার পড়া হয়েছে