ঢাকা ১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাজধানীতে অব্যাহত জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইন; আসাম থেকে আসছে ৫ হাজার টন ডিজেল Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু

বিক্ষোভের উত্তাপে নেপাল, কারফিউ জারি করে প্রশাসন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

নেপালে জেন-জি তরুণদের সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক সরকারের সমর্থকদের সংঘর্ষের পর উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের কয়েকটি এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন। এ অবস্থায় শান্ত থাকার এবং রাজনৈতিক উত্তেজনা এড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। ঘটনাটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি।

বারা জেলায় জেন-জি সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির নেতৃত্বাধীন সিপিএন-ইউএমএল সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন সেখানে গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করে। পরে রাতে ৮টা পর্যন্ত কারফিউ কার্যকর করা হয়।

এর একদিন আগে, সিমারা এলাকায় জেন-জি আন্দোলনকারীদের বিক্ষোভ এবং সিপিএন-ইউএমএল কর্মীদের পাল্টা র‌্যালিকে কেন্দ্র করে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। বিমানবন্দর সংলগ্ন এলাকাতেও উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ বাড়তে থাকলে প্রশাসন কারফিউ জারির সিদ্ধান্ত নেয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গুরুতর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নেপাল পুলিশের সিনিয়র কর্মকর্তা আবি নারায়ণ কাফলে বলেন, “এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে… গুরুতর আহত কেউ নেই।”

প্রধানমন্ত্রী সুশীলা কার্কি সকলকে সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, অপ্রয়োজনীয় রাজনৈতিক উসকানি পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। তিনি আসন্ন ২০২৬ সালের ৫ মার্চের জাতীয় নির্বাচন নিয়ে জনগণকে আশাবাদী থাকতে বলেন। পাশাপাশি তিনি স্বরাষ্ট্র প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
৭৮ বার পড়া হয়েছে