ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

উপদেষ্টা মাহফুজ: খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, কিছুটা উন্নতির ইঙ্গিত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চলমান চিকিৎসা সম্পর্কে ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রোববার (৩০ নভেম্বর) রাতে হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।

মাহফুজ আলম বলেন, ব্যক্তিগতভাবে বেগম খালেদা জিয়াকে দেখতে তিনি হাসপাতালে গিয়েছিলেন। দেশের জন্য তার দীর্ঘ রাজনৈতিক ভূমিকা ও ত্যাগের কথা উল্লেখ করে তিনি জানান, খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর মতো তিনিও দোয়া চেয়েছেন।

তিনি আরও জানান, চিকিৎসকদের সঙ্গে আলোচনায় তারা জানিয়েছেন যে গত কয়েক দিনের মতোই খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। পাশাপাশি তার অবস্থার কিছুটা উন্নতিও দেখা যাচ্ছে, এবং চিকিৎসকেরা আশা করছেন তিনি আরও ভালো হবেন।

গণতান্ত্রিক রূপান্তরের সময়ে খালেদা জিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল বলে উল্লেখ করে উপদেষ্টা মাহফুজ বলেন, দেশের ভবিষ্যৎ গঠনে তিনি যেন সুস্থ হয়ে আবারও তা প্রত্যক্ষ করতে পারেন—এটাই সবার প্রত্যাশা। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে অবদান রাখা ব্যক্তিদের নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চান তারা।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের সহযোগিতার প্রস্তুতির কথাও উল্লেখ করেন উপদেষ্টা মাহফুজ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
৭৪ বার পড়া হয়েছে