ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Logo বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮ Logo শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক Logo নির্বাচন ও গণভোট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: মাঠে দেড় লাখের বেশি পুলিশ, ঝুঁকিপূর্ণ আসনে বাড়তি সতর্কতা

দেশের বাজারে স্বর্ণের মূল্য নতুন করে সমন্বয়, ভরিতে কমলো ১ হাজার ৫০ টাকা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বিশ্ববাজারে স্বর্ণের দরপতনের প্রভাব দেশের বাজারেও পড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (২ ডিসেম্বর) স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করে ভরিপ্রতি ১ হাজার ৫০ টাকা কমানোর ঘোষণা দেয়। নতুন এই দাম আজ শনিবার (৬ ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে।

সংশোধিত মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের এক ভরির (১১.৬৬৪ গ্রাম) দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ভরিপ্রতি ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকায়। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ার ফলে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই দাম কার্যকর থাকবে।

সংস্থাটি আরও জানায়, স্বর্ণের নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুসের নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি বাধ্যতামূলকভাবে যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানের বৈচিত্র্যের কারণে মজুরিতে কিছুটা তারতম্য হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
৬৪ বার পড়া হয়েছে