ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

দাম কমানোর কয়েক ঘণ্টার মধ্যেই আবার বাড়ল স্বর্ণের দর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

দেশের স্বর্ণবাজারে এক দিনের মধ্যেই বড় ধরনের ওঠানামা দেখা গেছে। সকালে দাম কমানোর ঘোষণা দেওয়ার পর ১২ ঘণ্টা না যেতেই আবার স্বর্ণের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ৪ হাজার ৮২ টাকা বৃদ্ধি করা হয়েছে। ফলে এই মানের স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ভরিপ্রতি ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা।
শনিবার (৩১ জানুয়ারি) বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই মূল্যবৃদ্ধির তথ্য জানায়। এর আগে একই দিন সকালে বাজুস ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১৫ হাজার ৭৪৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছিল, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়।
সর্বশেষ ঘোষণায় অন্যান্য মানের স্বর্ণের দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯১০ টাকা।
স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম আগের মতোই ৭ হাজার ২৯০ টাকা রাখা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের দাম ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
৬৪ বার পড়া হয়েছে