ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

প্রথম দফায় ১২৫ আসনে প্রার্থী চূড়ান্ত করল এনসিপি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে পার্টির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-১১ থেকে নির্বাচন করবেন নাহিদ ইসলাম, ঢাকা-১৮ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-৯ থেকে তাসনিম জারা, রংপুর-৪ থেকে আখতার হোসেন, পঞ্চগড়-১ এ সার্জিস আলম, কুমিল্লা-৪ থেকে হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী-৬ থেকে আব্দুল হান্নান মাসউদ এবং নরসিংদী-২ থেকে সারোয়ার তুষার।

সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী দলীয় প্রার্থীদের পক্ষে ‘হ্যাঁ ভোট’ চেয়ে প্রচারণায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ বা সন্ত্রাসী ব্যক্তি যদি ভুলবশত প্রার্থী তালিকায় চলে আসে, তবে তাদের প্রার্থীতা বাতিল করা হবে।

এছাড়া তিনি জানান, বিএনপি–জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে যারা সংস্কারের পক্ষে, তাদের দ্বিতীয় ধাপে তালিকাভুক্ত করে এনসিপির মনোনয়ন দেওয়া হতে পারে। দ্বিতীয় দফার প্রার্থী তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
১১৩ বার পড়া হয়েছে