ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। ঘন কুয়াশায় ঢেকে আছে পুরো এলাকা, আর তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রির কাছাকাছি। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে জেলাটিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

সকাল গড়ালেও সূর্যের দেখা মেলেনি। কুয়াশার কারণে যানবাহন চলাচলে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। উত্তরের ঠান্ডা বাতাসে জনজীবনে বেড়েছে ভোগান্তি। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন দিনমজুর ও ছিন্নমূল মানুষরা। শীত বাড়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, বুধবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। চলতি মৌসুমে এটিই এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা, যা আরও কমার আশঙ্কা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
১০১ বার পড়া হয়েছে