ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক Logo উত্তরার কামারপাড়ায় গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে উদ্বেগে বাংলাদেশ, জ্বালানি ও বাণিজ্যে সম্ভাব্য প্রভাবের শঙ্কা Logo চলচ্চিত্র নির্মাণে ‘পিচ ডেক’-এর গুরুত্ব তুলে ধরতে ফিল্ম আর্কাইভে কর্মশালা Logo উত্তর কোরিয়ার নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উপস্থিত ছিলেন কিম জং-উন Logo লক্ষ্মীপুরে ঝগড়া মেটাতে গিয়ে ঘুষিতে প্রাণ হারালেন যুবদল নেতা

তীব্র শীত ও ঘন কুয়াশায় দুর্ভোগে লালমনিরহাটের মানুষ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় লালমনিরহাট জেলায় জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়তে থাকায় স্বাভাবিক কাজকর্মে স্থবিরতা নেমে এসেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে লালমনিরহাটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৯ শতাংশ।

তিস্তা ও ধরলা নদীবেষ্টিত জেলার চরাঞ্চলের বাসিন্দারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। হিমেল বাতাস ও প্রচণ্ড ঠান্ডায় কৃষিকাজসহ দৈনন্দিন কাজে বের হতে কষ্ট হচ্ছে কৃষক ও দিনমজুরদের। বিশেষ করে চর এলাকার মানুষজন শীতের প্রকোপে বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন।

এদিকে শীতের কারণে হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। পাশাপাশি ঘন কুয়াশার কারণে দিন ও রাত—দুই সময়েই যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
৫০ বার পড়া হয়েছে