ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

ডাকসুর গবেষণা সম্পাদক তন্বীর বিয়ে, জানা গেল স্বামীর পরিচয়

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সানজিদা আহমেদ তন্বী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি বিয়ের খবরটি জানান।

তন্বীর স্বামীর নাম জিহাদ আবদুল্লাহ। তিনি পেশায় সাংবাদিক এবং বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

ফেসবুকে ইংরেজিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তন্বী লেখেন, ‘আজ আমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিয়েছি।’ স্বামীকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘আমি তোমাকে একটি সহজ কিন্তু গভীর প্রতিশ্রুতি দিতে চাই—প্রতিটি দিন, সারাজীবন আমি তোমাকেই বেছে নেব।’

এদিকে একই দিনে ডাকসুর জিএস এস এম ফরহাদ এবং এজিএস মহিউদ্দিন খানের আকদ সম্পন্ন হয়। বুধবার রাজধানীর কাঁটাবন মসজিদে তাদের আকদ অনুষ্ঠিত হয়। এস এম ফরহাদের সঙ্গে আকদ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সদস্য জান্নাতুল ফেরদৌস সানজিদার। তবে মহিউদ্দিন খানের আকদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

উল্লেখ্য, গত বছরের ১৫ জুলাই বিকেলে ছাত্রলীগের হামলায় আহত হন সানজিদা আহমেদ তন্বী। তার রক্তাক্ত ও ভীত মুখের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আন্দোলনে ব্যাপক অনুপ্রেরণা জোগায়। পরবর্তীতে ডাকসু ও হল সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী হন। ওই নির্বাচনে তিনি ১১ হাজার ৭৭৭ ভোট পান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
৬৮ বার পড়া হয়েছে