ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের বিরুদ্ধে ১৫ বছরের সাজা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের দায়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার ঘোষিত এ রায়ে তাকে আরও ১১ দশমিক ৪ বিলিয়ন রিঙ্গিত অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত ৪০ বছর কারাভোগের নির্দেশও দেওয়া হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, নাজিবের বিরুদ্ধে মোট ২৫টি অভিযোগ আনা হয়। এসব অভিযোগের মধ্যে ব্যক্তিগত ব্যাংক হিসাবে প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন রিঙ্গিত অর্থ স্থানান্তরের বিষয়টি উল্লেখযোগ্য। বর্তমানে ৭২ বছর বয়সী নাজিব রাজ্জাক ২০২২ সাল থেকেই কারাগারে রয়েছেন। এর আগেও রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল সংক্রান্ত দুর্নীতি মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:১৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
১৩৫ বার পড়া হয়েছে