ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক Logo উত্তরার কামারপাড়ায় গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০

খালেদা জিয়ার ইন্তেকালে বিএনপির ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে জাতীয়তাবাদী দল বিএনপি সাত দিনব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানানো হয়।

দলের পক্ষে কর্মসূচি তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শোককালীন সময়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে টানা সাত দিন কালো পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি দলের সব স্তরের নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া শোক কর্মসূচির অংশ হিসেবে বিএনপির প্রতিটি কার্যালয়ে সাত দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করা হবে। একই সময়ে গুলশান, পল্টন ও জেলা পর্যায়ের কার্যালয়গুলোতে শোক বই খোলা থাকবে, যেখানে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্তব্য লিখতে পারবেন।

তবে খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময়সূচি সম্পর্কে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
৬৮ বার পড়া হয়েছে