ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়েছে বেগম খালেদা জিয়ার মরদেহ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

কঠোর নিরাপত্তা ও রাষ্ট্রীয় মর্যাদার মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে।

রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী লাল-সবুজ জাতীয় পতাকায় আচ্ছাদিত একটি ফ্রিজার ভ্যানে করে বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টা ৪৮ মিনিটে মরদেহটি সেখানে আনা হয়। এর আগে সকাল ১১টার দিকে গুলশানে ছেলে তারেক রহমানের বাসা থেকে যাত্রা শুরু করে মরদেহ বহনকারী ভ্যানটি। সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে নেওয়া হয়েছিল তার মরদেহ।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ভিড় জমতে থাকে। দেশের নানা প্রান্ত থেকে আগত সাধারণ মানুষ ও নেতাকর্মীরা প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হন। শোকাহত মানুষের ঢল সামাল দিতে জানাজার সুবিধার্থে সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশপথ খুলে দেওয়া হয়েছে।

আজ দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুকে কেন্দ্র করে সরকার আজ সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০১:৩০ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
৮১ বার পড়া হয়েছে