ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভোরে ইসরায়েল লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ Logo আদাবর-শ্যামলী এলাকায় পুলিশের অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ৬ Logo ১০ জনের নিউক্যাসলের কাছে হেরে ক্যারিকের অপরাজিত ধারার অবসান ইউনাইটেডের Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনায় দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরলেন বিশেষ ফ্লাইটে Logo মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব: ৬ দিনে ঢাকা থেকে ২১০টি ফ্লাইট বাতিল Logo সংঘাতজনিত পরিস্থিতিতে প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত Logo রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তুতি, সেনাবাহিনীর তিন ঊর্ধ্বতন কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত Logo যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ সংকট, পাঁচ দিনে ১৭৬ ফ্লাইট বাতিল Logo কর্মচারীর হামলায় ইবি সমাজকল্যাণ বিভাগের শিক্ষিকার মৃত্যু Logo নাসিরনগরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, আহত প্রায় ৩০

জয়শঙ্করের ঢাকা সফরকে রাজনৈতিকভাবে না দেখার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের ঢাকা সফরকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা না করার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জয়শঙ্করের সফরের মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্কের কোনো বিশেষ বার্তা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ইতিবাচক ভাবমূর্তি রয়েছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে সাধারণ মানুষের মধ্যেও খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা ছিল, যা দক্ষিণ এশিয়াজুড়ে স্বীকৃত। সে কারণেই তার অন্ত্যেষ্টিক্রিয়ায় বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতি স্বাভাবিক বিষয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও সেই শিষ্টাচার রক্ষার্থেই ঢাকায় এসেছিলেন। সফরটি ছিল সংক্ষিপ্ত এবং এটিকে অতিরিক্ত কোনো অর্থ দেওয়ার প্রয়োজন নেই।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, জয়শঙ্করের সঙ্গে তার যে কথাবার্তা হয়েছে, সেখানে রাজনীতি বা কোনো দ্বিপাক্ষিক বিষয় আলোচনায় আসেনি। আলোচনাটি সবার সামনেই হয়েছে।

এই সফরের ফলে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন কমবে কি না—এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, এর উত্তর ভবিষ্যতেই পাওয়া যাবে।

এদিকে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে ঢাকায় ডেকে আনার বিষয়ে তিনি স্পষ্ট করেন, তাকে ডেকে আনা হয়নি; তিনি অফিসিয়াল কাজেই দেশে এসেছেন।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর মারা যান। তাকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ৩১ ডিসেম্বর ঢাকায় সফর করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
৬৯ বার পড়া হয়েছে