ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সংঘাতজনিত পরিস্থিতিতে প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত Logo রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তুতি, সেনাবাহিনীর তিন ঊর্ধ্বতন কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত Logo যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ সংকট, পাঁচ দিনে ১৭৬ ফ্লাইট বাতিল Logo কর্মচারীর হামলায় ইবি সমাজকল্যাণ বিভাগের শিক্ষিকার মৃত্যু Logo নাসিরনগরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, আহত প্রায় ৩০ Logo শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাওসার মাহমুদ বহিষ্কার Logo চিকিৎসাসেবা ঘরে ঘরে পৌঁছাতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo হাঁটুর গুরুতর চোটে বিশ্বকাপ মিস, মৌসুম থেকেও ছিটকে গেলেন ব্রাজিলের রদ্রিগো Logo রংপুরে কলাগাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ Logo প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নতুন দায়িত্ব বণ্টন, দুই মন্ত্রণালয়ে যুক্ত নজরুল–রিজভী

ঢাকার বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ, গ্রেফতার ২৮

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে মোবাইল ফোন ব্যবসায়ীরা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) বাতিলের দাবিতে তাণ্ডব চালিয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে এই ঘটনায় ২৮ জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের প্রথমে মোহাম্মদপুরের শেরেবাংলা আর্মি ক্যাম্পে রাখা হয়েছিল এবং পরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হবে।

ঘটনাস্থলে দেখা গেছে, ব্যবসায়ীরা ইটপাটকেল ছুঁড়ে মূল ভবনের গ্লাস ও করিডোরের জানালা ভাঙেন। এছাড়া বিআরটিসির একটি বাসও তাদের হামলার শিকার হয়েছে।

দুপুর ২টা থেকে মোবাইল ব্যবসায়ীরা বিক্ষোভ শুরু করেন এবং বিকেল ৩টার দিকে তারা ধ্বংসযজ্ঞ চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সন্ধ্যায় বিটিআরসি ভবনে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
৫৫ বার পড়া হয়েছে