ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo যুদ্ধের প্রভাবে ডিউকস বল সংকট, সীমিত সরবরাহে শুরু হচ্ছে ইংল্যান্ডের মৌসুম Logo দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর Logo ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে রহস্যময় ড্রোন, নিরাপত্তা জোরদার Logo  ঈদ উপলক্ষে বাংলাদেশ ও প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা মোদির Logo  অশ্লীল গানের অভিযোগে আইনি নোটিস পেলেন নোরা, সঞ্জয় ও বাদশা Logo  স্বর্ণের দামে আবার বড় পতন, ৬ ঘণ্টার ব্যবধানে ভরিতে কমলো ৭৬৯৮ টাকা Logo চাঁদ না দেখায় সৌদি আরবে ঈদ শুক্রবার Logo গার্দিওলার মতে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ লিভারপুল, রিয়াল নয় Logo তেলের দাম অপরিবর্তিত, সংকট মোকাবিলায় সরকারের কার্যকারিতা প্রশংসিত: মির্জা ফখরুল Logo ঈদের দিন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে থাকবেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শুল্ক ২০ শতাংশের নিচে নামানোর প্রস্তাব বাংলাদেশের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আরোপিত ‘রেসিপ্রোকাল ট্যারিফ’ বা পারস্পরিক শুল্ক ২০ শতাংশ থেকে কমানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় বিকেলে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বৈঠকে গ্রি প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।

শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বৈঠকের বিষয়টি নিশ্চিত করে। সাক্ষাতে ড. খলিলুর রহমান ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, চুক্তি বাস্তবায়নের আগেই যুক্তরাষ্ট্র থেকে আমদানি বৃদ্ধি করে বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

এ সময় মার্কিন কাঁচামাল ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানিতে শুল্ক হ্রাসের বিষয়ে সম্মতির কথা জানান তিনি। পাশাপাশি সাম্প্রতিক ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হওয়ায় ব্যবসায়িক ভ্রমণ আরও সহজ করতে অনুরোধ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

এদিকে, শনিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে বসবেন ড. খলিলুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০০:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
৪৬ বার পড়া হয়েছে