ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

নাজমুল ইসলামকে বিসিবির শোকজ, পদত্যাগ দাবিতে অবস্থানে ক্রিকেটাররা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিপিএলের একটি ম্যাচকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে অনড় অবস্থান নিয়েছেন ক্রিকেটাররা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টায় চট্টগ্রাম ও নোয়াখালির ম্যাচ নির্ধারিত থাকলেও কোনো দলই হোটেল ছাড়েনি। একই সময়ে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেন।

এদিকে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে নোটিশ পাঠিয়েছে বোর্ড। নোটিশে তার সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং জবাবের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই আইসিসির এই টুর্নামেন্টে না খেললে ক্রিকেটারদের সম্ভাব্য ক্ষতি নিয়ে মন্তব্য করেন নাজমুল ইসলাম। ওই বক্তব্যকে কেন্দ্র করে ক্রিকেটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এর প্রতিবাদে কোয়াব তার পদত্যাগ দাবি করে এবং দাবি মানা না হলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জনের হুমকি দেয়। এই প্রেক্ষাপটেই বিসিবি তাকে শোকজ নোটিশ দেয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
৮৬ বার পড়া হয়েছে