ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল Logo দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ার ঘটনায় তদন্তে ৬ সদস্যের কমিটি Logo মার্কিন প্রস্তাবে সাড়া না দিলে বড় হামলার হুঁশিয়ারি, নিজেদের শর্তে অনড় ইরান Logo নেইমার ছাড়া বিশ্বকাপ ভাবাই যায় না, মন্তব্য এমবাপ্পের

শাকসু নির্বাচন স্থগিতে উত্তাল শাবি, উপাচার্য অবরুদ্ধ; শিক্ষককে ঘিরে স্লোগান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত হওয়ার প্রতিবাদে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসজুড়ে। সোমবার সন্ধ্যায় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী।

হাইকোর্টের আদেশের খবর জানার পর শিক্ষার্থীরা প্রথমে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। পরে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে শাকসু নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ চলাকালে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন ক্যাম্পাস ত্যাগ করার সময় শিক্ষার্থীদের স্লোগানের মুখে পড়েন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময় তাকে লক্ষ্য করে ‘দালাল দালাল’ স্লোগান দেওয়া হয়। পরে কয়েকজন শিক্ষার্থীর সহায়তায় তিনি নিরাপদে এলাকা ছাড়েন।

এদিকে শাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষক সমাজেও মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। বিএনপিপন্থী কয়েকজন শিক্ষক নির্বাচন কমিশনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
৬৪ বার পড়া হয়েছে