ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা

দশ দলীয় জোটের সমন্বিত প্রতীক তুলে দেওয়া হলো এনসিপি আহ্বায়কের হাতে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

দশ দলীয় জোটের ‘সমন্বিত প্রতীক’ হিসেবে দাঁড়িপাল্লা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের হাতে তুলে দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মিরপুর-১০ নম্বর এলাকার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় আনুষ্ঠানিকভাবে এই প্রতীক তুলে দেন তিনি। এ সময় জামায়াত আমির বলেন, অন্যদের হাতে দেওয়া হবে দাঁড়িপাল্লা, আর নাহিদ ইসলামের হাতে তুলে দেওয়া হবে ‘পাল্লা-কলি’।
তার এই বক্তব্যের মাধ্যমে এনসিপির নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’র দিকেই ইঙ্গিত করা হয়েছে বলে মনে করছেন উপস্থিতরা।
জনসভায় বক্তৃতাকালে ডা. শফিকুর রহমান বলেন, দেশে নতুন মোড়কে ফ্যাসিবাদের পুনরুত্থান কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভবিষ্যতে যদি আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে তাদের পরিণতিও হবে ৫ আগস্টের ঘটনার মতো।
সমাবেশে বক্তারা আগামী জাতীয় নির্বাচনে রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তনের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পাশাপাশি দশ দলীয় জোটের প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
৫৯ বার পড়া হয়েছে