ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

নারী সাফ ফুটসালে মালদ্বীপকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটসালের প্রথম আসরে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী দল। রোববার (২৫ জানুয়ারি) রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।

ননথাবুরি হলে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরুতে মালদ্বীপ এগিয়ে গেলেও খুব দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সাবিনা ও মাসুরা পারভীনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এই জয়ে ছয় ম্যাচে পাঁচটি জয় ও একটি ড্র নিয়ে ১৬ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষে থেকেই টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ। এর আগে পাকিস্তানের বিপক্ষে ৯-১ গোলের বড় জয় শিরোপা জয়ের পথ অনেকটাই সহজ করে দেয়।

এই আসরে ভারত ও ভুটানের মতো শক্ত প্রতিপক্ষকে পেছনে ফেলেই চ্যাম্পিয়নের মুকুট জেতে বাংলাদেশের নারীরা। প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারানোর পর ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে দলটি। এরপর নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ এবং পাকিস্তানকে ৯-১ গোলে পরাজিত করে তারা শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের অবস্থান শক্ত করে। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর সাত দলের টেবিলে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে যায় বাংলাদেশ, যা শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বড় জয়ের আত্মবিশ্বাস জোগায়।

ফুটসালের এই নতুন ফরম্যাটে শিরোপা জয়ের মাধ্যমে বাংলাদেশের নারী ফুটবলাররা আবারও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিলেন। এর আগে সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপে টানা দুইবার শিরোপা জেতা দলটি এবার দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশের শ্রেষ্ঠত্বকে আরও এক ধাপ এগিয়ে নিল এবং নারী ক্রীড়াঙ্গনে দেশের সুনাম আরও দৃঢ় করল।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৩৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
৯২ বার পড়া হয়েছে