ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

হামলা-মামলা দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

নির্বাচনী প্রচারণা চলাকালে ১১ দলীয় জোটের ঢাকা-১৮ আসনের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর খিলক্ষেতের ডুমনি বাজার এলাকায় গণসংযোগের সময় এ হামলা হয়। ঘটনার তীব্র প্রতিবাদ জানান ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি সকালে ঢাকা মেডিকেল কলেজ এলাকায় গণসংযোগে অংশ নিয়ে এ নিন্দা জানান। এ সময় তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ হামলার রাজনীতি করেছে, এখন একই পথ অনুসরণ করছে বিএনপি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কেউ যদি ভোটাধিকার কেড়ে নিতে চায়, তবে তা প্রতিহত করতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, হামলা ও মামলা দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করা সম্ভব নয়।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তার অভিযোগ, ইসি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে এবং একটি রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

তিনি আরও বলেন, মাঠপর্যায়ে যেন কোনো ধরনের নির্বাচনী বিধি লঙ্ঘন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচিত হলে চিকিৎসকদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করা, স্বাস্থ্যখাতকে শক্তিশালী করা এবং ঢাকা মেডিকেল কলেজের জরাজীর্ণ অবস্থা দূর করে আধুনিকায়নের প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে পুরোনো ব্যবস্থার অবসান ঘটানোর আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
৭১ বার পড়া হয়েছে