ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্বাস্থ্যমন্ত্রী বললেন, রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির দাবিতে দাঁড়ানো উচিত Logo নাফ নদী থেকে ১৩ জেলে আটক করেছে আরাকান আর্মি Logo যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্কবার্তা ঢাকায় মার্কিন দূতাবাসের Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল

সাফ নারী ফুটসাল জয়ে বাংলাদেশের মেয়েদের অভিনন্দন জানালেন তারেক রহমান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বাংলাদেশ নারী ফুটসাল দলের ঐতিহাসিক অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ অভিনন্দন বার্তা জানান।
ফেসবুক পোস্টে তারেক রহমান উল্লেখ করেন, নির্বাচনী প্রচারের ব্যস্ততার মধ্যেই দেশের জন্য একটি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক সংবাদ পেয়েছেন তিনি। প্রথমবারের মতো সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করায় জাতীয় নারী দলকে আন্তরিক অভিনন্দন জানান তিনি। সীমিত সুযোগ-সুবিধার মাঝেও খেলোয়াড়দের শৃঙ্খলা, প্রতিভা ও পেশাদারিত্ব প্রমাণ করে—ইচ্ছাশক্তি থাকলে সাফল্য অর্জন সম্ভব।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এই খেলোয়াড়দের জন্য আরও যত্নবান হওয়া এবং পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি, যাতে তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্ভাবনা ও গৌরব আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে পারেন।
উল্লেখ্য, থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটসালের প্রথম আসরে ফাইনালে মালদ্বীপকে ১৪-২ গোলের বড় ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ নারী ফুটসাল দল।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
৬৮ বার পড়া হয়েছে