জ্বালানি তেলের দামে ফের ছাড়, ফেব্রুয়ারিতে লিটারে কমলো কত টাকা
ফেব্রুয়ারি মাসের জন্য দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। নতুন এই দাম আগামী ১ ফেব্রুয়ারি (রোববার) থেকে কার্যকর হবে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুসরণ করে ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর লক্ষ্য হলো ভোক্তা পর্যায়ে তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটারে ২ টাকা কমিয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১০২ টাকা। একইভাবে অকটেনের দাম ১২২ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ১২০ টাকায়। পেট্রোলের দাম ২ টাকা কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে কমিয়ে ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে জানুয়ারি মাসে ডিজেল ও অকটেন বিক্রি হয়েছে যথাক্রমে ১০২ টাকা ও ১২২ টাকায়। পাশাপাশি পেট্রোল ও কেরোসিনের দাম ছিল প্রতি লিটার ১১৬ টাকা ও ১১৪ টাকা।


























