ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের তিন জেলায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফর Logo নেপালকে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ Logo ভোটের সিল তৈরির ঘটনায় সংশ্লিষ্টতার কথা স্বীকার, জামায়াত নেতার নাম উঠে এলো আদালতে Logo পরিকল্পিত রাজনীতির কথা বললেন ডা. জুবাইদা রহমান Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতের নির্বাচনী ইশতেহার প্রকাশ Logo আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল: বাসিত আলী Logo আলবাসেতেকে হারিয়ে কোপা দেল রের শেষ চারে বার্সেলোনা Logo মার্কিন বিচার বিভাগ ওয়েবসাইট থেকে জেফ্রি এপস্টেইন সংক্রান্ত হাজার নথি প্রত্যাহার Logo নির্বাচন ঘিরে সাত দিন বিশেষ দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo নরসিংদীর রায়পুরায় আধিপত্যের দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ, কিশোর নিহত

৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের তিন জেলায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৭ ফেব্রুয়ারি দেশের উত্তরাঞ্চলের তিনটি জেলা সফরের পরিকল্পনা নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরের আওতায় তিনি দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলায় নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দিনাজপুর-৬ আসনে দলীয় মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, এবারের নির্বাচনী সফরে তারেক রহমান সড়কপথে নয়, হেলিকপ্টারযোগে রংপুর বিভাগের এসব জেলায় যাবেন। যদিও সফরের দিন চূড়ান্তভাবে ৭ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে, তবে নির্দিষ্ট সময়সূচি এখনও ঠিক হয়নি। সময় নির্ধারণের বিষয়টি নিরাপত্তা ব্যবস্থা, আবহাওয়া পরিস্থিতি এবং কেন্দ্রীয় সফরসূচির ওপর নির্ভর করবে।
ডা. জাহিদ হোসেন আরও জানান, সফরকালে তারেক রহমান দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারীতে বিএনপির মনোনীত প্রার্থীদের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। এসব জনসভায় তিনি ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং নীলফামারী-২ আসনে বিএনপি প্রার্থী শাহরিন ইসলাম তুহিনের নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।
এদিকে দিনাজপুরে তারেক রহমানের জনসভা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে প্রস্তুতি সভা করা হয়েছে বলে জানান ডা. জাহিদ। পাশাপাশি প্রয়োজনীয় সাংগঠনিক প্রস্তুতিও শুরু হয়েছে।
তিনি আরও বলেন, সফরের অংশ হিসেবে ওই দিন তারেক রহমান তার প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
০ বার পড়া হয়েছে