ব্রেকিং নিউজ :
সিলেটসহ তিন জেলায় জামায়াত আমিরের সফর আজ, ঢাকায় টানা তিন দিনের প্রচারণা শুরু রোববার
নির্বাচনী কার্যক্রম জোরদার করতে আজ সিলেটসহ তিনটি জেলায় সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। সফর শেষে আগামীকাল রোববার থেকে রাজধানীর বিভিন্ন আসনে টানা তিন দিন নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
দিনের কর্মসূচির শুরুতেই তিনি হবিগঞ্জ জেলা শহরের ঐতিহাসিক নিউফিল্ড মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় যোগ দেবেন। সকাল ১০টায় শুরু হওয়া এ সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।
সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসভাস্থল ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে। কর্মসূচি ঘিরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
ট্যাগস :
bangla khobor bangladesh bd news Breaking News Bangladesh desh24 Desh24Live Jamat islami Jamate amir Political News BD























