ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ঈদ হোক কিংবা অন্য কোনো আয়োজন—পুরুষদের পোশাকের তালিকায় পাঞ্জাবিই থাকে সবার শীর্ষে। সারা বছর বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে এই পোশাকের ব্যবহার দেখা গেলেও ঈদে এর জনপ্রিয়তা সবচেয়ে বেশি। ঈদের নামাজ, দাওয়াত বা ঘুরতে যাওয়া—সব ক্ষেত্রেই স্বাচ্ছন্দ্য আর ঐতিহ্যের কারণে পাঞ্জাবিই হয়ে ওঠে প্রথম পছন্দ।
আগে ঈদ মানেই সাদা বা অফ-হোয়াইট রঙের পাঞ্জাবির আধিক্য দেখা যেত। তবে সময়ের সঙ্গে বদলেছে ধারা। এখন বাজারে মিলছে নানা রঙ, ডিজাইন ও কারুকাজের বৈচিত্র্য। প্রতিবছরই ফ্যাশন ট্রেন্ডে যুক্ত হচ্ছে নতুনত্ব, যা ক্রেতাদের আগ্রহ বাড়াচ্ছে।
এবারের ঈদ পড়েছে গরমের সময়ে। ফলে বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি আরামদায়ক কাপড়ের পাঞ্জাবির চাহিদা বেড়েছে। হালকা ও শীতল কাপড়ের তৈরি পোশাকের দিকে ঝুঁকছেন অনেকেই। ঈদ বাজারে ৫০০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত দামের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। দাম নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে।
বিক্রেতাদের ভাষ্য, এবারের বাজারে নকশায় এসেছে নতুনত্ব, বিশেষ করে দেশীয় ব্র্যান্ডের পাঞ্জাবির প্রতি আগ্রহ বাড়ছে। তাদের দাবি, গতবারের তুলনায় দাম খুব বেশি বাড়েনি। রোজার শুরুতে কেনাকাটা কিছুটা ধীরগতির থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জমে উঠছে ঈদ বাজার। ব্যবসায়ীরা আশা করছেন, এবার বিক্রি আগের বছরের চেয়ে বেশি হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
৫০ বার পড়া হয়েছে