ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত, সংকটের শঙ্কা নেই: জ্বালানি বিভাগ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দেশে বর্তমানে পেট্রোল, ডিজেল, অকটেন ও জেট ফুয়েল মিলিয়ে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ মেট্রিক টন জ্বালানি মজুত রয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এ তথ্য তুলে ধরেন। তিনি জানান, এর মধ্যে ডিজেলের মজুত রয়েছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন। পাশাপাশি অকটেন রয়েছে ৭ হাজার ৯৪০ মেট্রিক টন, পেট্রোল ১১ হাজার ৪৩১ মেট্রিক টন এবং জেট ফুয়েলের পরিমাণ ৪৪ হাজার ৬০৯ মেট্রিক টন।

তিনি বলেন, দেশে ডিজেল নিয়ে কোনো সংকট নেই এবং মার্চ মাসজুড়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক ছিল। এপ্রিলেও এই পরিস্থিতি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

ডিজেল পাচার রোধে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে জ্বালানি বিক্রির প্রক্রিয়া আধুনিক করতে একটি অ্যাপ তৈরি করা হচ্ছে, যা আগামী এক সপ্তাহের মধ্যে পরীক্ষামূলকভাবে চালু হতে পারে।

জ্বালানি তেলের মূল্য নির্ধারণ নিয়ে মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে বলেও ইঙ্গিত দেন মনির হোসেন চৌধুরী। তিনি জানান, ডিপো থেকে পাম্পে তেল সরবরাহে কোনো ঘাটতির অভিযোগ পাওয়া যায়নি।

এদিকে, সারাদেশে অভিযান চালিয়ে সোমবার অবৈধভাবে মজুত করা ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত উদ্ধারকৃত জ্বালানির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৯৬ হাজার লিটার।

তিনি আরও জানান, এলএনজি ও এলপিজি সরবরাহেও কোনো সমস্যা নেই এবং নির্ধারিত পরিমাণ জ্বালানি সরবরাহ নিশ্চিত করা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৫৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
৩৭ বার পড়া হয়েছে