ঢাকা ১০:২৫ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :

ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাছাকাছি ভারতীয় সীমান্ত এলাকায় এক বাংলাদেশি যুবকের মরদেহ পড়ে থাকার অভিযোগ উঠেছে। নিহত সাদ্দাম হোসেন, তিনি উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের লামাগ্রামের বাসিন্দা কুটু মিয়ার ছেলে।

পরিবারের দাবি, কয়েকদিন ধরে তার মরদেহ সীমান্তের ওপারে পড়ে রয়েছে, তবে রোববার (৫ এপ্রিল) বিকেল পর্যন্ত তা উদ্ধারের কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সাদ্দাম হোসেন আরও তিনজনের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার সঙ্গে থাকা এক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় দেশে ফিরে আসেন এবং শুক্রবার রাতে সাদ্দামের পরিবারের কাছে ঘটনার তথ্য জানান।

সাদ্দামের বড় ভাই নিজাম উদ্দিন জানান, বাড়ি থেকে বের হওয়ার সময় তার সঙ্গে মোবাইল ফোন ছিল না। পরে জানা যায়, তিনি সীমান্ত অতিক্রম করেছেন। পরিবারের দাবি, তাকে কোমর ও পায়ে গুলি করা হয়, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শনিবার নিখোঁজের বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, মরদেহ সীমান্তের ওপারে পড়ে থাকার তথ্য পাওয়া গেছে। মরদেহ দেশে আনা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, বিজিবি জানিয়েছে, বিষয়টি তারা খতিয়ে দেখছে এবং বিএসএফের কাছে এ বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। তবে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার জন্য সতর্ক করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩৯:২০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
৮ বার পড়া হয়েছে