ঢাকা ১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রংপুরে রাজমিস্ত্রি যুবক ভুয়া এএসপি পরিচয় দেন প্রেমিকাকে, আইডি কার্ড বানাতে গিয়ে ধরা পড়ল Logo রাঙ্গামাটি সদর জিতে ডিসি গোল্ডকাপের শিরোপা Logo রিমান্ড না মঞ্জুর, কারাগারে পাঠানো হলো ড. শিরীন শারমিন চৌধুরীকে Logo বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৪৭ বিলিয়ন ডলারে Logo ইরানের খারগ দ্বীপে শক্তিশালী বিস্ফোরণ, উদ্বেগ বাড়ছে Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৪৭ বিলিয়ন ডলারে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট বা গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪৭৫ দশমিক ১৬ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৩৪ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলার।

মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে দেশের রিজার্ভের পরিমাণ বর্তমানে ২৯ হাজার ৮৫৮ দশমিক ৬৩ মিলিয়ন ডলার।

এর আগে ৬ এপ্রিল পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে তা ছিল ২৯ দশমিক ৮১ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, আইএমএফের নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
৫ বার পড়া হয়েছে