ব্রেকিং নিউজ :
সাবমেরিন কেবলের কাজের কারণে তিন দিন ইন্টারনেট ধীরগতির আশঙ্কা
দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিস্টেম (সি-এমই-ডব্লিউই-৫) রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে আগামী তিন দিন ইন্টারনেট সেবায় ধীরগতি দেখা দিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।
বুধবার (৮ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত কুয়াকাটায় অবস্থিত এই কেবলে কাজ চলবে। এ সময় সিঙ্গাপুরগামী সার্কিটগুলো আংশিকভাবে প্রভাবিত হতে পারে, যার ফলে ইন্টারনেটের গতি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন কেবল (সি-এমই-ডব্লিউই-৪) সচল থাকবে এবং এর মাধ্যমে ইন্টারনেট সংযোগ স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ট্যাগস :
bangla news Bangladesh air force desh desh 24 desh 24 live desh live ইন্টারনেট ধীরগতি সতর্কতা ডিজিটাল সংযোগ বিঘ্ন বাংলাদেশ ইন্টারনেট সেবা সাবমেরিন কেবল রক্ষণাবেক্ষণ সিএমই ডব্লিউ ই ৫ কেবল সিঙ্গাপুর সার্কিট প্রভাব


























