ব্রেকিং নিউজ :
টানা ৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, ১২–১৪ এপ্রিল সরকারি ছুটি
দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত তিন দিন ছুটি থাকবে।
এই ছুটির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে—১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ। এসব উপলক্ষে স্কুল-কলেজে শ্রেণিকক্ষ কার্যক্রমের পাশাপাশি সব ধরনের প্রশাসনিক কাজও বন্ধ থাকবে।
ইতোমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পৃথক নোটিশের মাধ্যমে ছুটির বিষয়টি নিশ্চিত করেছে। ছুটি শেষে বুধবার (১৫ এপ্রিল) থেকে স্বাভাবিক নিয়মে পাঠদান ও অন্যান্য কার্যক্রম পুনরায় শুরু হবে।
উল্লেখ্য, এর আগে শুক্র ও শনিবার (১০ ও ১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা ৫ দিনের বিরতিতে যাচ্ছে।
ট্যাগস :
bangla news bangladesh Bangladesh education system Breaking News Bangladesh desh24 Desh24Live























