ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বকেয়া টাকা নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ Logo ইকরার আত্মহত্যা মামলায় ১৭ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ Logo বন্দিদের ওপর নির্যাতন নিয়ে ভয়াবহ অভিযোগ, ‘মৃত্যুই কামনা করেছিলাম’ Logo ছুটি শেষে ফটকে তালা, ওয়াশরুমে আটকে ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী Logo হামের চিকিৎসার ব্যয় বেড়ে দিশেহারা পরিবারগুলো Logo এসএসসি পরীক্ষায় আবার চালু হচ্ছে ‘নীরব বহিষ্কার’ পদ্ধতি Logo চিকিৎসার পর পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে Logo দেবীদ্বারের সড়ক সংস্কারে জরুরি পদক্ষেপ চাইলেন এমপি হাসনাত আবদুল্লাহ Logo জ্বালানি সংকট মোকাবিলায় ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী Logo অনলাইন ক্লাসে অনাগ্রহ, তবুও বৈশ্বিক বাস্তবতায় এগোতে হবে: শিক্ষামন্ত্রী

ইকরার আত্মহত্যা মামলায় ১৭ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ঢাকার মিরপুরে স্ত্রী ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন সময়সীমা নির্ধারণ করেছেন আদালত। এ মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভী এবং তার মা নাসরিন সুলতানা শিউলি আসামি হিসেবে রয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, পূর্বনির্ধারিত তারিখে প্রতিবেদন জমা না হওয়ায় তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই আজিম আহমেদ তা দাখিল করতে পারেননি।

এর পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন মামলার পরবর্তী শুনানির তারিখ হিসেবে আগামী ১৭ মে নির্ধারণ করেন এবং ওই সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, গত ১ মার্চ মিরপুরের একটি বাসা থেকে অভিনেতা আলভীর স্ত্রী ইকরাকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা ও বাসার মালিক তাকে কুর্মিটোলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং বাসা থেকে আলামত সংগ্রহ করে।

এ ঘটনায় ওই দিনই ইকরার মামা শেখ তানভীর আহমেদ মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
৬ বার পড়া হয়েছে