ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Logo বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮ Logo শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক Logo নির্বাচন ও গণভোট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: মাঠে দেড় লাখের বেশি পুলিশ, ঝুঁকিপূর্ণ আসনে বাড়তি সতর্কতা

চমেক ছাত্রাবাসে সন্ত্রাসী কর্মকাণ্ড, ৮৬ শিক্ষার্থীকে বহিষ্কারসহ বিভিন্ন মেয়াদে সাজা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

চমেক ছাত্রাবাসে সন্ত্রাসী কর্মকাণ্ড, ৮৬ শিক্ষার্থীকে বহিষ্কারসহ বিভিন্ন মেয়াদে সাজা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রাবাসে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কারসহ ৮৬ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তির আওতায় আনা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিষয়টি তদন্তে চার মাস আগে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি ছাত্রাবাসে অবৈধ অনুপ্রবেশ, অবৈধভাবে রুম দখল, অঙ্গীকার ভঙ্গ, মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ও শিক্ষার পরিবেশ নষ্টের প্রমাণ পায়। এ কারণে রোববার একটি সভা ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কারসহ ৮৬ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তির সিদ্ধান্ত নেয়া হয়। সেটাই আজ একাডেমিক কাউন্সিলের সভায় জানানো হয়।

উল্লেখ্য, গত দুই মাসে কোটা সংস্কার আন্দোলনের ‘বিপক্ষে অবস্থান নেয়াসহ বিভিন্ন অভিযোগে দেশের আটটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে কমপক্ষে ৮৬ জন চিকিৎসক ও ১৩৬ জন শিক্ষার্থী বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হয়েছেন।

এসব প্রতিষ্ঠানের অফিস আদেশ অনুযায়ী, চিকিৎসকদের মধ্যে পাঁচজন অধ্যাপক, তিনজন সহযোগী অধ্যাপক, দুজন সহকারী অধ্যাপক এবং ৪১ জন ইন্টার্ন রয়েছেন।

তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের জন্য ইন্টার্নশিপ ও একাডেমিক কার্যক্রম স্থগিত, হল থেকে বহিষ্কার, এমনকি মেডিকেল সার্টিফিকেট বাতিলের সুপারিশের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেককে আজীবনের জন্য ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, ৫ আগস্ট থেকে ২ অক্টোবরের মধ্যে এই ২২২ জন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। 
  
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
১৪৯ বার পড়া হয়েছে