ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মা-বোনের প্রতি অসম্মানকারীদের কাছ থেকে দেশের উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Logo বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮ Logo শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক

কুয়েতে বাংলাদেশির মরদেহ উদ্ধার, ছুরিকাঘাতে হত্যা!

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

কুয়েতে বাংলাদেশির মরদেহ উদ্ধার, ছুরিকাঘাতে হত্যা!

কুয়েতের আবু হালিফা আমানকো সিকিউরিটি কোম্পানির ছাদ থেকে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। তার নাম আনোয়ার হোসাইন (৪১)। তিনি যশোর সদর উপজেলার কোতায়ালী থানার চাঁদপাড়া গ্রামের মিকাইল মোল্লার ছেলে।

সূত্র জানিয়েছে, রোববার (২৭ অক্টোবর) বিকেলে অথবা রাতে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে দেশটির প্রশাসন। স্থানীয় প্রশাসন জিজ্ঞাসাবাদ শেষে পাঁচ আফ্রিকানকে আটক করে তদন্ত চালাচ্ছে।

আমানকো সিকিউরিটি কোম্পানিতে আফ্রিকান, মিশরীয়, নেপালী এবং কিছু বাংলাদেশি শ্রমিক কাজ করেন। নিহত আনোয়ার হোসাইন আমানকো সিকিউরিটি কোম্পানির টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
 
প্রাথমিকভাবে জানা যায়, ওই কোম্পানির কয়েকজন আফ্রিকানের সাথে কথা কাটাকাটি হয় আনোয়ারের। এর জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।
 
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, খবর পেয়ে অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছার আগেই আনোয়ারের মৃত্যু হয়। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। সন্দেহভাজনরা প্রথমে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হাতে ধরা পড়ে। তবে আটকদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
 
এই বিষয়ে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) আবুল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, তারা আমানকো কোম্পানির ভবন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দূতাবাসের পক্ষ থেকে প্রকৃত ঘটনা জানতে তদন্ত কর্মকর্তদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। স্থানীয় প্রশাসন তদন্ত শেষে মরদেহ ফেরত দিলে তা দেশে পাঠানো হবে। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
১৪৫ বার পড়া হয়েছে