ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

বার্সেলোনার সঙ্গে খেলতে চায় বাংলাদেশের মেয়েরা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বার্সেলোনার সঙ্গে খেলতে চায় বাংলাদেশের মেয়েরা।

টানা দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জিতে রাজসিক সংবর্ধনায় সিক্ত বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের সঙ্গে রাষ্ট্রীয় বাসভবন যমুনায় সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে নিজেদের আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন সাবিনা-কৃষ্ণারা। অনুরোধ করেছেন বার্সেলোনার সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজনের।

গত বুধবার (৩০ অক্টোবর) নেপালের দশরথ রঙ্গশালায় স্বাগতিক সমর্থকদের চুপ করিয়ে টানা দ্বিতীয় বারের মতো সাফের শিরোপা ঘরে তোলে বাংলাদেশের মেয়েরা। তারপর দেশে ফিরে ছাদখোলা বাসে উষ্ণ অভ্যর্থনা পান নারী ফুটবলাররা। আর শনিবার সকালে ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন সাফজয়ীরা। সেখানে তারা নিজেদের নানা সংগ্রাম ও আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টার কাছে।

এ সময় এশিয়ার বাইরের দলের সঙ্গে ম্যাচ খেলার আগ্রহের কথা জানান ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার। তিনি অনুরোধ করেন মেয়েদের সর্বশেষ উয়েফা চ্যাম্পিয়নস লিগজয়ী বার্সেলোনার বিপক্ষে ম্যাচ আয়োজনের।
 
বার্সেলোনার সঙ্গে ম্যাচ আয়োজনের জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ করার পেছনে কারণও আছে।  সামাজিক ব্যবসার ধারণা দিতে আমন্ত্রণ পেয়ে ২০১৬ সালে বার্সেলোনায় গিয়েছিলেন ড. ইউনূস। ন্যু ক্যাম্পে গিয়ে তার নাম লেখা একটি বিশেষ জার্সিও পরেছিলেন। বার্সেলোনার সঙ্গে ড. ইউনুসের সু সম্পর্কের কথা জানেন বলেই এমন অনুরোধ করেছেন কৃষ্ণা রানী।
 
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা প্রত্যেক খেলোয়াড়কে তাদের স্বপ্ন, সংগ্রাম, স্বপ্ন ও তাদের দাবিদাওয়া লিখে তার দফতরে জমা দিতে বলেন। তিনি প্রতিশ্রুতি দেন যে, তাদের চাহিদা অগ্রাধিকারভিত্তিতে পূরণ করার চেষ্টা করা হবে।
 
তিনি বলেন, ‘তোমাদের যা কিছু চাওয়া আছে, তা বিনা দ্বিধায় লিখে পাঠাও। আমরা তোমাদের চাহিদা পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করবো এবং যা সম্ভব তা সঙ্গে সঙ্গে পূরণ করবো।’
 
পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবনে পৌঁছান নারী ফুটবল দলের সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টার সামনে ট্রফি উপস্থাপন করেন অধিনায়ক সাবিনা খাতুন। তার নাম সংবলিত একটি স্মারক জার্সি তুলে দেয়া হয় ড. ইউনূসের হাতে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
২০৯ বার পড়া হয়েছে