ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আলবাসেতেকে হারিয়ে কোপা দেল রের শেষ চারে বার্সেলোনা Logo মার্কিন বিচার বিভাগ ওয়েবসাইট থেকে জেফ্রি এপস্টেইন সংক্রান্ত হাজার নথি প্রত্যাহার Logo নির্বাচন ঘিরে সাত দিন বিশেষ দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo নরসিংদীর রায়পুরায় আধিপত্যের দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ, কিশোর নিহত Logo ধর্মের নামে রাজনীতিতে সহিংসতা ও ফ্যাসিবাদী প্রবণতার অভিযোগ বিএনপির Logo মা-বোনের প্রতি অসম্মানকারীদের কাছ থেকে দেশের উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি

রমজানে ‘নিয়ন্ত্রণে থাকবে’ পণ্যমূল্য, ভর্তুকি মূল্যে বিক্রি করবে টিসিবি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রমজানে ‘নিয়ন্ত্রণে থাকবে’ পণ্যমূল্য, ভর্তুকি মূল্যে বিক্রি করবে টিসিবি।

রমজান উপলক্ষে ছোলা, খেজুরসহ রাজধানীতে ৫টি ও সারাদেশে ৪টি পণ্য বিক্রি করবে টিসিবি। শনিবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মুখপাত্র হুমায়ুন কবির। এদিকে, অপর এক অনুষ্ঠানে ভোক্তা সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক জানিয়েছেন, রমজানে নিয়ন্ত্রণে থাকবে নিত্যপণ্যের দাম।

নিত্যপণ্যের উর্ধ্বমুখী বাজারে নাজেহাল ক্রেতা। সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণের পরও নিয়ন্ত্রণে আসছে না বাজার পরিস্থিতি। এ বাস্ততায় আসছে রমজানে বাজার স্বাভাবিক রাখতে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির আগাম প্রস্ততির কথা জানালো টিসিবি।

শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মুখপাত্র হুমায়ুন কবির জানান, রমজান উপলক্ষে সব প্রস্তুতি নেয়া হয়েছে। রমজানে পণ্যের কোনো সংকট হবে না।

তিনি বলেন, ‘তেল, ডাল, চিনির পাশাপাশি খেজুর ও ছোলা ঢাকা ও অন্য সিটি করপোরেশন এলাকায় দেয়া হবে। ছোলা ও খেজুরের জন্য এরইমধ্যে চুক্তি হয়ে গেছে। জানুয়ারির ভেতর পণ্য টিসিবির গুদামে চলে আসবে।
 
টিসিবির মুখপাত্র জানান, রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থানীয় প্রতিনিধিরা কিছু এলাকায় অনুপস্থিত থাকায় জেলা প্রশাসন অফিস ও সিটি করপোরেশনগুলোতে চিঠি দেয়া হয়েছে। যাতে পণ্য পেতে ক্রেতারা ভোগান্তিতে না পড়েন।

এদিকে, রাজধানীর এফডিসি মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক জানান রমজানে বাজার নিয়ন্ত্রণে নানা উদ্যোগের কথা।

বাজার নিয়ন্ত্রণে প্রান্তিক পর্যায়ের উৎপাদকদের সরাসরি পণ্য সরবরাহ ব্যবস্থায় সম্পৃক্ত করার কথাও জানান ভোক্তা-অধিকার মহাপরিচালক।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
১৪৬ বার পড়া হয়েছে