ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

নোয়াখালী থেকে অপহৃত শিশু মুন্সীগঞ্জে উদ্ধার, গ্রেফতার ৩

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

নোয়াখালী থেকে অপহৃত শিশু মুন্সীগঞ্জে উদ্ধার, গ্রেফতার ৩।

নোয়াখালীর চাটখিল থেকে দুই লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত শিশু মাহমুদ হাসানকে (৩) মুন্সীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার ও আসামিদের গ্রেফতার করে পুলিশ।

এর আগে গত ১৩ নভেম্বর নোয়াখালী চাটখিলের খিলপাড়া থেকে ওই শিশুকে অপহরণ করা হয়।

গ্রেফতাররা হলেন: মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার কাঁঠালতলী গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রোমন (২৫), একই গ্রামের আবদুল মন্নানের মেয়ে সোনিয়া আক্তার (১৯) ও চাঁদপুর জেলার কচুয়া থানার তেতৈয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. শাহরিয়া হাসান (২৫)।

এর মধ্যে আসামি সোনিয়া আক্তার বর্তমানে নোয়াখালীর চাটখিলের খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামে ও মো. শাহরিয়া হাসান মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার ইছাপুর গ্রামে বসবাস করেন। তাদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত আলামতসহ মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

অপহৃত শিশু হাসানের মা মুন্নি আক্তার (২৫) বলেন, গত ১৩ তারিখ থেকে আমার ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না। পরে মোবাইলে ফোন করে অজ্ঞাত ব্যক্তিরা আমাদের কাছ থেকে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ বিষয়ে শনিবার চাটখিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর পুলিশ অভিযান চালিয়ে আমার ছেলেকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে আমি থানায় মামলা করেছি। এ ধরনের ঘটনা যাতে আর কোনও মায়ের সঙ্গে না হয় আমি সেটাই চাই। আমার বুকের ধনকে আমার কাছে ফিরিয়ে দেয়ায় পুলিশ ভাইদের ধন্যবাদ জানাই।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। এতে ভুক্তভোগী শিশুকে অক্ষত উদ্ধার ও জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে রোববার (১৭ নভেম্বর) অপহরণ মামলায় আদালতে সোপর্দ করা হবে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
১৬৪ বার পড়া হয়েছে