ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল: বাসিত আলী Logo আলবাসেতেকে হারিয়ে কোপা দেল রের শেষ চারে বার্সেলোনা Logo মার্কিন বিচার বিভাগ ওয়েবসাইট থেকে জেফ্রি এপস্টেইন সংক্রান্ত হাজার নথি প্রত্যাহার Logo নির্বাচন ঘিরে সাত দিন বিশেষ দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo নরসিংদীর রায়পুরায় আধিপত্যের দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ, কিশোর নিহত Logo ধর্মের নামে রাজনীতিতে সহিংসতা ও ফ্যাসিবাদী প্রবণতার অভিযোগ বিএনপির Logo মা-বোনের প্রতি অসম্মানকারীদের কাছ থেকে দেশের উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান

গণপিটুনি দিয়ে যৌথ বাহিনীর কাছে অস্ত্রসহ মাদক ব্যবসায়ীকে হস্তান্তর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

গণপিটুনি দিয়ে যৌথ বাহিনীর কাছে অস্ত্রসহ মাদক ব্যবসায়ীকে হস্তান্তর।

বরগুনায় একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ এক মাদক ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে যৌথ বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকালে বরগুনার তালতলী উপজেলার পঁচাকোরালিয়া ইউনিয়নের বড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গণপিটুনিতে আহত অস্ত্রধারীর নাম জাকির হাওলাদার (৪০)। তিনি বড়পাড়া গ্রামের মরহুম ময়জুদ্দিন হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকির হাওলাদারকে মাদক ব্যবসায় বাধা দেন ছগির হাওলাদার। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছগীর হাওলাদারের পায়ে দুই রাউন্ড গুলি করে জাকির। এ সময়ে স্থানীয়রা জাকিরকে আটক করে গণপিটুনি দিয়ে যৌথবাহিনীর কাছে খবর পাঠায়। পরে যৌথবাহিনী জাকিরকে আটক করে এবং পাঁচ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করে। আহত দুজনকেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে আমতলী তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, স্থানীয়দের কাছে তথ্য পেয়ে যৌথবাহিনী বড়পাড়া এলাকা থেকে জাকির হোসেনকে আটক করে। এ সময় জাকির হোসেনের কাছ থেকে জব্দ করা পিস্তল এবং ৫ রাউন্ড গুলি স্থানীয়রা যৌথবাহিনীর কাছে হস্তান্তর করে। গণপিটুনিতে জাকির আহত হয়েছেন। তাই তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
১২৮ বার পড়া হয়েছে