ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের তিন জেলায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফর Logo নেপালকে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ Logo ভোটের সিল তৈরির ঘটনায় সংশ্লিষ্টতার কথা স্বীকার, জামায়াত নেতার নাম উঠে এলো আদালতে Logo পরিকল্পিত রাজনীতির কথা বললেন ডা. জুবাইদা রহমান Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতের নির্বাচনী ইশতেহার প্রকাশ Logo আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল: বাসিত আলী Logo আলবাসেতেকে হারিয়ে কোপা দেল রের শেষ চারে বার্সেলোনা Logo মার্কিন বিচার বিভাগ ওয়েবসাইট থেকে জেফ্রি এপস্টেইন সংক্রান্ত হাজার নথি প্রত্যাহার Logo নির্বাচন ঘিরে সাত দিন বিশেষ দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo নরসিংদীর রায়পুরায় আধিপত্যের দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ, কিশোর নিহত

নতুন বছর উদ্‌যাপনে হোয়াটসঅ্যাপে বিশেষ সুবিধা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

নতুন বছর উদ্‌যাপনে হোয়াটসঅ্যাপে বিশেষ সুবিধা।

ইংরেজি নতুন বছর উদ্‌যাপনের জন্য হোয়াটসঅ্যাপে বিশেষ ফিচার যোগ করেছে মেটা। অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীরা তিনটি বিশেষ সুবিধা পাবেন মাত্র ১৫ দিনের জন্য।

ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য এই নতুন ফিচার ব্যবহার করা যাবে ২০ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত।

এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ‘নতুন বছরের উদ্‌যাপন আরও রঙিন করতে আমরা কিছু বিশেষ সুবিধা নিয়ে এসেছি, যা ব্যবহারকারীদের উৎসবমুখর পরিবেশে পরিবার ও বন্ধুদের সঙ্গে কথোপকথনকে আরও প্রাণবন্ত করে তুলবে।’
 
কোন কোন নতুন ফিচার যোগ হলো

* এনওয়াইই কলিং ইফেক্টস

ইউজাররা নতুন বছর উদ্‌যাপন করার জন্য ভিডিও কলে একাধিক ফিল্টার যোগ করতে পারবেন। এতে প্রতিটি ভিডিও কলকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তোলা যাবে।

*অ্যানিমেটেড রিঅ্যাকশনস

ইমোজি ব্যবহার করে কোনো বার্তায় প্রতিক্রিয়া জানালে, প্রেরক এবং প্রাপক উভয়ের কাছে একটি অ্যানিমেটেড বার্তা যাবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, উৎসবের শুভেচ্ছা জানানোর জন্য এটি একটি চমৎকার ও আনন্দময় উপায় হতে পারে।

*নতুন স্টিকার প্যাক

নতুন বছরের জন্য বিশেষভাবে তৈরি স্টিকার প্যাক ও অ্যাভাটার স্টিকার যুক্ত করা হয়েছে। এগুলো ব্যবহার শুভেচ্ছা আরও সৃজনশীলভাবে প্রকাশ করা সম্ভব হবে।

এই ফিচারগুলো উপভোগ করতে হোয়াটসঅ্যাপ অ্যাপ সর্বশেষ সংস্করণে হালনাগাদ করতে হবে। হালনাগাদ সম্পন্ন হলে সুবিধাগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
১৩২ বার পড়া হয়েছে