ঢাকা ০২:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মা-বোনের প্রতি অসম্মানকারীদের কাছ থেকে দেশের উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Logo বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮ Logo শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক

প্রকাশ্যে রণবীর-দীপিকার মেয়ের ছবি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

প্রকাশ্যে রণবীর-দীপিকার মেয়ের ছবি।

অবশেষে সন্তানের মুখ প্রকাশ্যে আনলেন বলিউড সুপারস্টার রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। পাপারাজ্জিদের ডেকে, নিমন্ত্রণ করে মেয়ের মুখ দেখালেন।

ফিল্ম দুনিয়ার সেলিব্রেটিদের বেশিরভাগই সন্তানদের মুখ দেখাতে রাজি না হলেও রণবীর-আলিয়া নিজেই পাপারাজ্জিদের ডেকে, নিমন্ত্রণ করে প্রকাশ্যে নিয়ে এসেছিলেন তাদের একমাত্র মেয়ে রাহাকে। এবার সেই পথেই হাঁটলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

সম্প্রতি পাপারাজ্জিদের ডেকে, নিমন্ত্রণ করে মেয়ে দুয়াকে প্রকাশ্যে আনেন দীপিকা রণবীর জুটি। মেয়ের মুখ দেখেন মুম্বাইয়ের আলোকচিত্রীরা। তবে জুড়ে দেন একটি বড় শর্ত।
 
জানা যায়, মেয়ে দুয়ার সঙ্গে সাক্ষাৎ হলে কোনোভাবেই তার ছবি তুলতে পারবেন না ফটো সাংবাদিকরা। সেই শর্ত মেনেই রণবীর ওদীপিকার মেয়ের মুখ দেখেন তারা।
 
কার মতো দেখতে হয়েছে দুয়া? আলোকচিত্রীরা বলছেন, মেয়ে দুয়া অনেকটাই দীপিকার মতো দেখতে। মেয়ের নাম থেকে মুখের গড়ন—সর্বত্রই দীপিকার প্রভাব।
 
পাপ্পারাজিদের কাছে মেয়ের মুখ প্রকাশ করার আগে দীপাবলির দিন মেয়ের দুই পায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন দীপিকা। মেরুণ রঙের মকমলের কাপড়ের ওপর মিষ্টি রঙের সালোয়ার কামিজ পরা দুয়ার পা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার পরই ভালোবাসা আর শুভেচ্ছার বন্যায় ভাসেন অভিনেত্রী।
 
গত সেপ্টেম্বরে কন্যাসন্তানের মা হন দীপিকা পাড়ুকোন। মেয়ের নাম রাখেন দুয়া। মেয়ে হওয়ার পর এ মুহূর্তে মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। তবে মাতৃত্বকালীন ছুটি কাটালেও বেঙ্গালুরুতে দিলজিতের শোতে প্রথম ক্যামেরার সামনে ধরা দেন সদ্য মা হওয়া দীপিকা। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
১৪৪ বার পড়া হয়েছে