ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

নির্বাচন যত দেরি হবে সমস্যা আরও বাড়বে: ফখরুল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

নির্বাচন যত দেরি হবে সমস্যা আরও বাড়বে: ফখরুল।

সরকারি দফতরগুলোতে ফ্যাসিবাদীরা রয়ে গেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত দেরি হবে, সমস্যা আরও বাড়বে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ শীর্ষক সংলাপে যোগ দিয়ে তিনি এই কথা বলেন।

ফখরুল বলেন, ‘বিগত ১৬ বছরে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেয়, সাত শতাধিক নেতাকর্মীকে গুম করে এবং ২০ হাজার মানুষকে হত্যা করে আওয়ামী লীগ।’
 
ক্ষমতার ভারসাম্য রাখার যেসব প্রস্তাবনা আসছে, বিএনপি আগেই এই রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রস্তাবনা দিয়েছে বলে জানান মির্জা ফখরুল।
 
তিনি বলেন, ‘বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায়। কারণ, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক নির্বাচন।’
 
সংস্কার নিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘সংস্কার কমিশনগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলে ভালো হতো। তাহলে সংস্কার কাজ এগিয়ে যেত।’
 
একাত্তরকে মনে রাখার পরামর্শ দিয়ে ফখরুল বলেন, ‘একাত্তরকে ভুলে গেলে চলবে না। সেটা স্মরণ করেই সব গণতান্ত্রিক লড়াইকে মনে রাখতে হবে।’ 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
১৬১ বার পড়া হয়েছে